1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Title :
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই শান্তিতে ঘুমানোর দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা খুন কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

  • আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৫.৫১ পিএম
  • ২০৭ Time View

পবিত্র ঈদুল ফিতর ১৪৪৫ হিজরি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ৫টি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষাশিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

বায়তুল মোকারর‌মে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনু‌ষ্ঠিত হ‌বে। জামা‌তে ইমাম‌তি কর‌বেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মোকাব্বিরের দা‌য়িত্ব পালন কর‌বেন মস‌জি‌দের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনু‌ষ্ঠিত হ‌বে। জামা‌তে ইমাম‌তি কর‌বেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক। মোকাব্বিরের দা‌য়িত্ব পালন কর‌বেন মস‌জি‌দের মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনু‌ষ্ঠিত হ‌বে। জামা‌তে ইমাম‌তি কর‌বেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম। মোকাব্বির এর দা‌য়িত্ব পালন কর‌বেন মস‌জি‌দের খা‌দেম মো. আব্দুল হাদী।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনু‌ষ্ঠিত হ‌বে। জামা‌তে ইমাম‌তি কর‌বেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম ড. মো. আবু ছালেহ পাটোয়ারী। মোকাব্বির এর দা‌য়িত্ব পালন কর‌বেন মস‌জি‌দের খা‌দেম মো. জসিম উদ্দিন।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনু‌ষ্ঠিত হ‌বে। জামা‌তে ইমাম‌তি কর‌বেন আজিমপুর কবরস্থান মেয়র হানিফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন। মোকাব্বিরের দা‌য়িত্ব পালন কর‌বেন মস‌জি‌দের খা‌দেম মো. রুহুল আমিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com