1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Title :
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই শান্তিতে ঘুমানোর দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা খুন কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৫.২৯ পিএম
  • ২১৭ Time View

দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা প্রধানদের নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, দেশের বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং গড়ে উঠেছে। কিশোররা যেন দীর্ঘমেয়াদে অপরাধে না জড়ায় এবং তারা যাতে সংশোধন হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতেও জোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, দেশে সংশোধনাগার বাড়ানোর পাশাপাশি, বিদ্যমান সংশোধনাগারগুলো সার্বিকভাবে উন্নত করতে বলেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে বলেছেন সেসব জায়গায়। তাদের যেন অন্যান্য আসামিদের সাথে কারাগারে রাখা না হয়, সে নির্দেশনাও দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com