1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা, সাড়ে ৭ টন ভিজিএফের চাল বিতরণ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা

‘আরআরআর‘এর বক্স অফিসে বিশাল সফলতা

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৪.৩৫ পিএম
  • ১৮৫ Time View
RRR

‘আরআরআর’ ঝড় যেন থামছেই না। এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ সিরিজ সিনেমার মতো ‘আরআরআর’ও বক্স অফিসে বিশাল সফলতা পেয়েছে। সিনেমাটি শুধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সাফল্য পেয়েছে। ২৫ মার্চ মুক্তির পর থেকে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েই যাচ্ছে সিনেমাটি।

জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত সিনেমাটি বক্স অফিসে অসাধারণভাবে পারফর্ম করছে। মুক্তির দশ দিনে ৯০০ কোটি রুপি আয়ের গণ্ডি ছাড়িয়ে সিনেমাটি। পঞ্চম ভারতীয় ছবি হিসেবে এ নজির গড়েছে ‘আরআরআর’। শুধু তাই নয়, হিন্দি বলয়েও দারুণ ব্যবসা করছে ছবিটি।

ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান টুইটারে জানান, এই ছবির তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি ভার্সন সম্মিলিতভাবে রোববার ৮২ দশমিক ৪০ কোটি আয় করেছে। যার জেরে বিশ্বব্যাপী বক্স অফিসে মোট ৯০১ দশমিক ৪৬ কোটির টিকিট বিক্রি হল রাজামৌলির ছবির, যা সত্যি অভাবনীয়।

এ পরিসংখ্যান বলে দিচ্ছে, আরআরআর এরই মধ্যে আমির খানের ‘পিকে’কে পেছনে ফেলেছে। ভারতীয় ছবির মধ্যে একমাত্র আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ (৯৬৬ দশমিক ৮৬ কোটি টাকা), সালমানের বজরঙ্গি ভাইজান (৯৬৯ দশমিক ৬ কোটি টাকা), রাজামৌলির ‘বাহুবলী: দ্য কনক্লিউশন (১৮১০ কোটি টাকা) এবং মিস্টার পারফেকশানিস্টেরই ‘দঙ্গল’ (২ দশমিক ২৪ কোটি টাকা)।

বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, খুব সহজেই সিক্রেট সুপারস্টার ও বজরঙ্গি ভাইজানকে হারিয়ে দিয়ে আয়ের নিরিখে তৃতীয় সর্বোচ্চ ভারতীয় ছবির খেতাব ওঠবে আরআরআরের মাথায়। তবে ‘দঙ্গল’ ও ‘বাহুবলী ২’কে হারানো সম্ভবপর হবে না।

ভারতীয় বিপ্লবী আলুরি সীতারাম রাজু (রাম চরণ) এবং কোমরাম ভীম (জুনিয়র এনটিআর) সম্পর্কে একটি কাল্পনিক গল্পগাথা রাজামৌলির এ ছবি। এ দুই স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ রাজ এবং নিজামের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ছবিতে জুনিয়র এনটিআর ও রামচরণ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে আলিয়া ভাট ও অজয় দেবগণের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com