1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

শেখ হাসিনা দেশকে শতভাগ বিদ্যুতের দেশে পরিণত করেছেন

  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ১২.০৯ এএম
  • ১৬৬ Time View

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার দেশ পরিচালনার কুড়ি বছরে দেশকে শতভাগ বিদ্যুতের দেশে পরিণত করেছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী বলেন, কুড়ি বছরে শেখ হাসিনা দেশকে একটা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পূরণ করেছেন, শতভাগ বিদ্যুতের দেশে পরিণত করেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়েছেন, মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার আগে এ বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪১ ভাগ। তার থেকে তিনি অর্ধেকের ও কমে নামিয়ে এনেছেন ১৭/১৮ ভাগে। হতদরিদ্রের হারকে ৫.৬ ভাগে নামিয়ে এনেছেন। অর্থাৎ মানুষের দারিদ্র্য যেটা কমেছে, তার সঠিক নেতৃত্বের কারণে।

রবিবার (৭ এপ্রিল) রাজধানীর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য অ্যাড. সানজিদা খানম।

ডা. দীপু মনি আরো বলেন, আমরা দেখেছি কৃষক সার চাইতে গেলে বিএনপি জামায়াতের সময় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি, বিদ্যুৎ ও পানির জন্য মানুষ সংগ্রাম করেছে, গুলি চালানো হয়েছে।

তিনি আরো বলেন, ২০০১ এর নির্বাচনেরে পর যারা আওয়ামী লীগে ভোট দিয়েছেন, যারা সমর্থন করতেন, জাতিগত বা সাম্প্রদায়িকভাবে যারা সংখ্যালঘু, সকলের উপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে, পুরো বাংলাদেশ একটি নির্যাতন নিপীড়নের অভয়ারণ্যে পরিণত হয়েছিল।

এরপর মন্ত্রী অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com