1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Title :
নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক এভিয়েশন ও পর্যটনের সম্ভাবনা-সংকট নিয়ে চ্যানেল আই এর ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে কামরুল ইসলাম ও সালাহউদ্দীন সুমন আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

প্রধানমন্ত্রী ব্রা‌জিল সফরে যেতে পারেন জুলাইয়ে

  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ১২.০৭ এএম
  • ১৮২ Time View

চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাতিন আমেরিকার দেশ ব্রাজিল সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ঢাকা সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরের তথ্য জানান হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছি। প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরের জন্য প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে আমন্ত্রণপত্র রয়েছে। জুলাইতে প্রধানমন্ত্রী ব্রাজিল সফর করতে পারেন।

প্রেসিডেন্ট লুলা ডি সিলভার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ব্রাজিল সফরের আমন্ত্রণপত্র নিয়ে এসেছেন জানিয়ে ভিয়েরা বলেন, প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীর জন্য ব্যক্তিগত এক চিঠি (সফরের আমন্ত্রণপত্র) নিয়ে এসেছি। আমি কাল (সোমবার) তার সঙ্গে দেখা করে এটা হস্তান্তর করব। আমি আশা করছি, উনি শিগগরিই ব্রাজিল সফর করবেন।

দুই দিনের সফরে রবিবার সকালে ঢাকায় আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের পর এই প্রথম কোনো ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন। বিমানবন্দরে ভিয়েরাসহ তার সঙ্গে থাকা বড় একটি প্রতিনিধি দলকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ভিয়েরা।

পরে রাজধানীর একটি হোটেলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। পরে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে দুই মন্ত্রী কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন তিনি ঢাকা ছেড়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com