1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শাইনপুকুর

  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১১.২৫ এএম
  • ১৯১ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। তাতে সপ্তাহ শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৪২ শতাংশ অবদান শাইনপুকুরের সিরামিকসের।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিদায়ী সপ্তাহে গড় লেনদেন ছিলো ২০ কোটি ১১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- মালেক স্পিনিংয়ের ১৯ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরটরিজের ১৫ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১২ কোটি ৭৯ হাজার ৪০ টাকা, এমারেল্ড অয়েলের ১১ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা, ফু-ওয়াং সিরামিকের ১০ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকা, গোল্ডেন সনের ৯ কোটি ৯৯ লাখ টাকা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com