1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট ২১ মে

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৪.২১ পিএম
  • ১৭৮ Time View

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এ ধাপে ভোটগ্রহণ করা হবে ১৬১ উপজেলায়।

আজ সোমবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ৩০ তম কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম উপজেলা নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘আগামী ২১ মে দেশের ১৬১ উপজেলায় এ ভোটগ্রহরণ হবে। সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে কিছু সংখ্যক উপজেলায়।’

ইসি সচিব বলেন, ‘কমিশনের অনুমোদিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই ২৩ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়পত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। ভোট হবে ২১ মে।’

ভোটে ইভিএম ব্যবহার প্রসঙ্গে জাহাংগীর আলম বলেন, ‘পুর্বের সিদ্ধান্ত অনুযায়ী যে ৯ জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ছিল সেসব জেলার উপজেলায় ইভিএম ব্যবহার হবে। শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর,  মানিকগঞ্জ ও কক্সবাজার এই ৯ জেলার উপজেলাগুলোতে ভোটগ্রহণ ইভিএমে হবে।’

দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘যেখানে ভোটার পাঁচ লক্ষাধিক সেখানে একাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তা থাকবেন। অতিরিক্ত জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।’

ঝিনাইদাহ-১ আসনে উপনির্বাচনের তফসিল নিয়ে কমিশনে আলোচনা হয়নি জানিয়ে ইসি সচিব আরও বলেন, ‘ঈদের পরবর্তীতে এ বিষয়ে আলোচনা হবে। আমার জানামতে এ বিষয়ে কোর্টে একটি মামলা চলছে।  আগে যিনি পরাজিত প্রার্থী তিনি একটি মামলা করেছে। সেই মামলা কাগজপত্র হাতে পেলে আমরা সিদ্ধান্ত নিতে পারব।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com