1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

ভারত থেকে এলো ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ

  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১১.২৫ এএম
  • ২৩৬ Time View

ভারত থেকে আমদানিকৃত এক হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজের প্রথম চালান সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে। যা আমদানি করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)।

আজ সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়। এরপর সকাল ৯টা থেকে এর খালাস কার্যক্রম শুরু হয়। এখান থেকে ট্রাকে করে পেঁয়াজগুলো ডিলারদের মাধ্যমে চলে যাবে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে।

ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) এর যুগ্ম-পরিচালক প্রতাপ কুমার ও রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শহরের রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, সকাল ৬টার দিকে পেঁয়াজ বোঝাই ইন্ডিয়ান রেলওয়ের ওয়াগনগুলো সিরাজগঞ্জ শহরে এসে পৌঁছায়। তবে লাইনের কারণে প্রথমে আসে ৩১টি ওয়াগন, বাকি ১১টি আসে সকাল ৯টার দিকে। এখন খালাস কার্যক্রম চলছে।

ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের (টিসিবি) যুগ্ম-পরিচালক প্রতাপ কুমার জানান, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি ভালোভাবে এসে পৌঁছেছে। এরপর শুরু হয়েছে খালাস কার্যক্রম।

তিনি বলেন, এখান থেকে প্রথমে ১০০ টন পেঁয়াজ ঢাকার ডিলারদের মাধ্যমে ঢাকায় যাবে। এরপর বাকিগুলো আমাদের মাধ্যমে গিয়ে চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মাঝে বণ্টন করা হবে।

প্রতাপ কুমার আরও বলেন, জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে আজ থেকেই এটা ঢাকায় বিক্রি শুরু হবে। তবে পুরো খালাস কার্যক্রম আজকের মধ্যে শেষ হওয়া কঠিন, হয়তো কালকেই লাগবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com