1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

চাঁদপুরে ১০৬ মণ ইলিশ জব্দ

  • আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৪.২৫ পিএম
  • ১৮৫ Time View

স্টাফ রিপোর্টারঃ নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহণকালে চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার হাজার ২৫০ কেজি (১০৬.২৫ মণ) ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

আজ শনিবার (৩০ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

খন্দকার মুনিফ তকি বলেন, শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর হাইমচর ইশানবালা এলাকা থেকে ৪ হাজার ২৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করে। একই সময় জব্দ করা হয় মাছের সাথে থাকা ট্রলার।

খন্দকার মুনিফ তকি আরও বলেন, ওই মাছের সাথে থাকা অসাধু ব্যক্তিরা কোস্টগার্ডের টের পালিয়ে যায়। যে কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত ট্রলার চাঁদপুর মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com