1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

  • আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১১.০৮ এএম
  • ১৫৫ Time View

ঈদে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। সস্তিতে বাড়ি ফিরতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সপ্তম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ যারা অগ্রিম টিকিট নিচ্ছে তারা আগামী ৯ এপ্রিল ভ্রমণ করতে পারবেন।

শনিবার (২৯ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২ টা থেকে বিক্রি শুরু হবে। এর মধ্য দিয়ে ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হবে। দ্বিতীয় ধাপে আগামী ৩ এপ্রিল থেকে ঈদের ফিরতি যাত্রার টিকিট ইস্যু করা হবে যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। যাত্রীদের অনলাইনে এই টিকিট ক্রয় করতে হচ্ছে।

এবার ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীরা অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না। এছাড়া আন্তঃনগর ট্রেনের সকল আসন বিক্রি বরাদ্দকৃত সাধারণ শ্রেণীর মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এছাড়া রেলে যাত্রীদের নিরাপদে ভ্রমণে অগ্নি নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ৷ যাত্রীদের নির্বিঘ্নে প্লাটফর্মে প্রবেশ ও জনভোগান্তি এড়াতে কমলাপুর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ক্যান্টনমেন্ট স্টেশন এবং জয়দেবপুর জংশনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে ।

এর আগে গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। এবার প্রতিদিন আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০ টি টিকিট বিক্রি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com