1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা অগ্রণী ব্যাংকের পর্ষদ থেকে ৩ পরিচালক বাদ, নিয়োগ পেলেন ৪ নতুন দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২ লাখ ৫০ হাজার ৪৫১ শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র: নেপথ্যে লাভার খালেদ আবারও নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এএসআই জহিরুল ইসলাম কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো

সিগারেটের দাম বৃদ্ধির দাবি

  • আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৫.৫৩ পিএম
  • ২০০ Time View

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরে ভোক্তা পর্যায়ে সব ধরনের তামাকজাত দ্রব্য সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাংবাদিক ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্যরা। একই সঙ্গে মুদ্রাস্ফীতি ও জনস্বাস্থ্যকে বিবেচনায় নিয়ে আসন্ন অর্থবছর উপলক্ষ্যে তামাকজাত দ্রব্যের মূল্য ও কর প্রস্তাব দিয়েছে তারা।

সোমবার (২৫ মার্চ) আসন্ন অর্থবছর উপলক্ষ্যে তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বিষয়ক ওরিয়েন্টেশনে তারা এ দাবি ও প্রস্তাবনা দেয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি যৌথভাবে এই ওরিয়েন্টেশনের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় কর বৃদ্ধির মাধ্যমে তামাকজাত দ্রব্যের দাম বাড়ানোসহ একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী কর নীতি প্রণয়ন, মোড়কে মুদ্রিত সর্বোচ্চ খুচরা মূল্যে তামাকজাত দ্রব্য বিক্রয় নিশ্চিত করতে হবে। আর এমআরপিতে বিক্রি নিশ্চিত না হওয়ায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

তারা বলেন, বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তুলনায় তামাকজাত দ্রব্য তুলনামূলভাবে অধিক সাশ্রয়ী। কর বৃদ্ধির মাধ্যমে তামাকজাত দ্রব্যের মূল্য ভোক্তার ক্রয়সক্ষমতার বাইরে নিয়ে যাওয়া জরুরি। এতে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারের অতিরিক্ত রাজস্ব আয় হবে। এই অতিরিক্ত রাজস্ব জনগণের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবারে ভর্তুকির ক্ষেত্রে ব্যয় করলে জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটবে।

অনুষ্ঠানে আসন্ন অর্থবছরের কর প্রস্তাবে বলা হয়েছে— নিম্ন স্তরের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬০ টাকা নির্ধারণ করে ৬৩শতাংশ সম্পূরক শুল্ক আরোপ; মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৮০ টাকা নির্ধারণ করে ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ; উচ্চ স্তরের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৩০ টাকা নির্ধারণ করে ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ; এবং প্রিমিয়াম স্তরের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৭০ টাকা নির্ধারণ করে ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা।

এছাড়া ফিল্টারবিহীন বিড়ির ক্ষেত্রে ২৫ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা এবং ফিল্টারযুক্ত বিড়ির ক্ষেত্রে ২০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা। এছাড়া প্রতি ১০ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য ৫৫ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা এবং প্রতি ১০ গ্রাম গুলের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা।

এছাড়া সব তামাকজাত দ্রব্যের খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com