1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :
১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন

৮৩ হাজার টন চাল আমদানির অনুমতি পেল ৩০ প্রতিষ্ঠান

  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১১.০২ এএম
  • ২৩৯ Time View

দেশের বাজার নিয়ন্ত্রণে আনতে বেসরকারিভাবে চাল আমদানির জন্য ৩০ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ৮৩ হাজার টন চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে সেদ্ধ চাল ৪৯ হাজার টন ও আতপ চাল আনা হবে ৩৪ হাজার টন। চালে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি দেশের সর্বত্র চালের দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে প্রথম ধাপে বেসরকারিভাবে সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৩০টি প্রতিষ্ঠাকে অনুমতি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চালের বাজারের সংকট দ্রুত কাটিয়ে উঠতে আমদানি করা চাল ২৫ এপ্রিলের মধ্যে বাজারজাতের জন্য শর্ত বেঁধে দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

চাল আমদানির শর্তে বলা হয়েছে, আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) জারি করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে নতুন করে প্যাকেটজাত করা যাবে না। অর্থাৎ আমদানি করা বস্তায় চাল বিক্রি করতে হবে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত অর্থবছরে ১০ লাখ ৫৬ হাজার টন, ২০২১-২২ অর্থবছরে ৯ লাখ ৮৮ হাজার ও ২০২০-২১ অর্থবছরে ১৩ লাখ ৫৯ হাজার টন চাল আমদানি করা হয়। চলতি অর্থবছরের এখন পর্যন্ত চাল আমদানি করা হয়নি।

এদিকে দুই সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালে দাম। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০-৭১ টাকায়। এছাড়া নাজিরশাইল, স্বর্ণা ও ব্রি-২৮ কেজিতে ৪ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে যথাক্রমে ৭০-৮০, ৫২ ও ৫৬ টাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com