1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

চামড়াজাত পণ্য রপ্তানির কর অর্ধেক করেছে এনবিআর

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৯.২৩ পিএম
  • ২৪০ Time View

চামড়াজাত পণ্যের রপ্তানিতে বিদ্যমান উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে অর্ধেক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৪ মার্চ) এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়।

খাতটির প্রতিযোগিতা-সক্ষমতা বাড়াতে এ ছাড় দেওয়া হয়েছে। এখন থেকে চামড়াজাত পণ্যের রপ্তানিতে দশমিক ৫ শতাংশ কর দিতে হবে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা বলবত থাকবে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সংক্রান্ত স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) বা সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ করে।

আদেশে বলা হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, যেকোনো রপ্তানিকারক কর্তৃক কেবল চামড়া বা চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে গৃহীত অর্থ থেকে ওই আইনের ধারা ১২৩ এর অধীন প্রদেয় উৎসে কর কর্তনের হার হ্রাস করিয়া মোট রপ্তানি আয়ের ০.৫ শতাংশ (শূন্য দশমিক পাঁচ শতাংশ) ধার্য করিল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে এবং ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে।’

বাংলাদেশে বর্তমানে চামড়াসহ সব রপ্তানি পণ্যের ওপর ১ শতাংশ উৎসে কর ছিল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে সরকার রপ্তানি পণ্যের নগদ প্রণোদনা কমিয়ে দেয়। এর মধ্যে চামড়া খাতের প্রণোদনা পুরোপুরি বাতিল করা হয়েছে। এ খাতের উদ্যোক্তাদের কিছুটা স্বস্তি দিতে এখন কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ১.২৫ বিলিয়ন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২ শতাংশ কম। আলোচ্য অর্থবছরে ১ শতাংশ হিসেবে ওই রপ্তানির ওপর কর আদায় হয়েছে ১৩০ কোটি টাকার বেশি।

তবে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৭১৩ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কম। এই রপ্তানি থেকে কর আদায় হয়েছে ৭৫ কোটি টাকার ওপরে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com