1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ, স্বস্থি ফিরে পেয়েছে তোপখানাবাসী ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

এপ্রিলেই রণবীর-আলিয়ার বিয়ে!

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৫.২৪ পিএম
  • ১৬১ Time View
ronbir

কবে বিয়ে করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট  বলিপাড়ায় অনেকদিন ধরেই প্রশ্নটি উড়ছে। সম্প্রতি একই প্রশ্নের মুখে পড়েছিলেন স্বয়ং রণবীর।

উত্তরে জানিয়েছেন, খুব শিগগির আলিয়াকে বিয়ে করবেন। এদিকে গুঞ্জন উঠেছে, এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর ও আলিয়া। পুরোদমে নাকি বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে। জানা গেছে, পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে হবে বিয়ের সমস্ত আয়োজন।

মা-বাবার মতো চেম্বুরের আরকে হাউজেই বিয়ে করবেন রণবীর। পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রণবীর ও আলিয়া দু’জনেরই এপ্রিলে কোনো শুটিং নেই। রণবীরের মা নীতু কাপুরও ডিজাইনার মণীশ মালহোত্রার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

সব মিলিয়ে খুব শিগগির হয়তো এক হতে চলেছে রণবীর-আলিয়ার চার হাত। যদিও রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন এবারই প্রথম নয়। ২০১৮ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউডের জনপ্রিয় এই দুই তারকা অভিনয়শিল্পী। গত বছরও বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা।

কিন্তু করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত বাতিল করতে হয়। এ ছাড়া রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর মারা যাওয়াতে তাদের বিয়ে পিছিয়েছে বলেও গুঞ্জন চাউর হয়েছিল। বর্তমানে আলিয়ার ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ও এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’। এতে আলিয়ার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

এ ছাড়া তার ‘ব্রহ্মাস্ত্র’, ‘ডার্লিংস’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, জী লে জারা’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। হলিউডের ‘হার্ট অব স্টোন’ সিনেমাতেও এই অভিনেত্রীকে দেখা যাবে। এতে তার সঙ্গে আরো আছেন গ্যাল গ্যাডোট, জেমি ডোরনান প্রমুখ। অন্যদিকে, ‘শমশেরা’সহ একাধিক সিনেমায় অভিনয় করছেন রণবীর কাপুর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com