পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই বিমা কোম্পানির বোর্ড সভা আজ রোববার অনুষ্ঠিত হবে। যেগুলো হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
সভায় কোম্পানি দুটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ সমাপ্ত ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডে দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭২ পয়সা।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা।