1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

রমজান উপলক্ষ্যে রূপগঞ্জে রংধনু গ্রুপের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৮.১৩ পিএম
  • ২০১ Time View

শাকিল আহম্মেদ , নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : পবিত্র রমজান উপলক্ষ্যে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়াস্থ্য রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খান, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আউয়াল, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা করিম পাঠান, হাজী আলাউদ্দিন, আলতাফ হোসেন,  আলী আজগর, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, সেলিম মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ছাত্রলীগ নেতা আশফাকুল আলম তুষার, আশরাফুল হক জেমিন প্রমুখ।

খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, তেল, চিনি, আলু, পিয়াজ ও ছোলা । এসব সামগ্রী বিতরণকালে আলহাজ রফিকুল ইসলাম বলেন, মহামারি করোনার শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অদ্যাবধি রূপগঞ্জের প্রতিটি পাড়া মহল্লায় রংধনু গ্রুপের সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। উপজেলার লক্ষাধিক মানুষ ধাপে ধাপে রংধনু গ্রুপের পক্ষ থেকে নগদ টাকা, খাদ্য সামগ্রী, পরিধেয় বস্ত্র পেয়েছেন।

এরই ধারাবাহিকতায় এই খাদ্য সহায়তা ও নগদ টাকা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, যেকোনো ধর্মীয় উৎসব, প্রাকৃতিক দুর্যোগ আর অভাবী মানুষের পাশে রংধনু গ্রুপ সব সময় ছিল আছে এবং থাকবে। আগামী ঈদের আগের দিন পর্যন্ত উপজেলাব্যাপী এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com