1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

মেয়াদ শেষ হলে পৌরসভায় প্রশাসক, সংসদে বিল পাস

  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৪.১৩ পিএম
  • ২৩৯ Time View
Songshad

প্রতি পাঁচ বছর পরপর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা কঠোরভাবে অনুসরণের বিধান রেখে জাতীয় সংসদে স্থানীয় সরকার (সংশোধন) বিল, ২০২২ পাস হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। রাষ্ট্রপতির সম্মতি পেলেই বিলটি আইন হিসেবে গণ্য হবে।

রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলে যেসকল পৌরসভা চেয়ারম্যান পাঁচ বছরের বেশি সময় ধরে পদে থাকছেন তাদের জন্য বিষয়টি সুখকর হবে না।

সংশোধনী অনুযায়ী স্থানীয় সরকারের মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগের ক্ষমতা থাকবে সরকারের হাতে। প্রশাসক সর্বোচ্চ ছয় মাস পদে থাকতে পারবেন এবং ওই সময়ের মধ্যে নির্বাচন দেবেন।

বিলটিতে পৌরসভা সদস্যের পদবী পরিবর্তন করে পৌর নির্বাহী কর্মকর্তা করারও কথা বলা হয়েছে।

বিলের একটি ধারায় বলা হয়েছে, যদি কোনও পৌরসভা তার কর্মকর্তা ও কর্মচারীদের ১২ মাসের বেতন এবং অন্যান্য মজুরি দিতে ব্যর্থ হয় তবে সরকার পৌরসভার মর্যাদা বাতিল করতে পারে।

বিল অনুসারে, প্রতি বর্গকিলোমিটারে দুই হাজার বাসিন্দা হলে একটি পৌরসভা প্রতিষ্ঠিত করা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com