1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

ফিজিক্যালি চ্যালেঞ্জড সন্তান বোঝা নয় : প্রধানমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ১১.৩৯ এএম
  • ১৪৪ Time View
ফিজিক্যাল

খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে ফিজিক্যালি চ্যালেঞ্জড সন্তানদের সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা বোঝা নয়। তাদের নিয়ে আমরা গর্ব করতে পারি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট ২০২ ‘-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এ খেলার মধ্য দিয়ে তাদের (ফিজিক্যালি চ্যালেঞ্জড) যে খেলার প্রতি একান্ত আগ্রহ এবং খেলার যে শক্তি এবং মেধা সেটাই প্রকাশ পেয়েছে। কাজেই আজকে ফিজিক্যালি চালেঞ্জড যারা তারা আমাদের কোনো বোঝা না। তাদের নিয়ে আমরা গর্ব করতে পারি। তাদেরকেও আমরা আমাদের একজন মনে করি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।

বিভিন্ন সময় আন্তর্জাতিক ক্ষেত্রে ফিজিক্যালি চ্যালেঞ্জড খেলোয়াড়দের সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, এই ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা তারাই কিন্তু সব থেকে বেশি স্বর্ণ বিজয় করেছে বাংলাদেশের জন্য। কারণ ২১৬টা স্বর্ণসহ অনেক ট্রফি বাংলাদেশের জন্য নিয়ে এসেছে। আমাদের সুস্থ যারা তারা কিন্তু এটা পারেনি। পেরেছে কারা আমাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড। তাদের আন্তরিক অভিনন্দন।

শেখ হাসিনা বলেন, এরা তো আমাদেরই সন্তান। তাদের সব রকম সহযোগিতা করতে হবে। এ কথা সবাইকে মনে রাখতে হবে।

বিত্তবানদের ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চাকরি খাতে ১ শতাংশ কোটা আছে। কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষকে চাকরি দিলে তাদের সরকারের পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়া হবে।

খেলাধুলার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, প্রতিটি বিভাগীয় শহরে আমরা বিকেএসপি করে দিচ্ছি। শুধু রাজধানী কেন্দ্রিক নয়। ৮টা বিভাগে আটটা বিকেএসপি হবে। পাশাপাশি সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। মিনি স্টেডিয়ামটা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

খেলাধুলার সঙ্গে পরিবারের সদস্যদের সম্পৃক্ততার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমার পরিবারের সবাই খেলাধুলার সঙ্গে জড়িত এবং আন্তরিক ছিল। মা নিজে উৎসাহ দিতেন খেলাধুলায়।

অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ফিজিক্যালি চ্যালেঞ্জড শিশু-কিশোরদের খেলাধুলার বিকাশে ১০ কোটি টাকার ফান্ড তৈরি করে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড়দের ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। টিমের অন্য সদস্যদেরও পুরস্কার দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com