1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

ব্যবসা-বাণিজ্যের পথ আরও সহজ করা উচিত: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৭.১৭ পিএম
  • ১৯৩ Time View
Planning

দেশে ব্যবসা-বাণিজ্যের পথ আরও সহজ করা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকা চেম্বারের ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, এমন অনেক কিছুই আছে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়। কিন্তু এক জায়গায় হাত দিতে গেলে ২০ জায়গায় নড়াচড়া হয়। ভয় এতো বেশি মাথায় ওঠে যে, আগায় না।

এসময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতারা অভিযোগ করেন, সরকারি সংস্থাগুলো অহেতুক ব্যবসায়ীদের হয়রানি করছে। এনবিআরের অথরিটেরিয়ান (কর্তৃত্ববাদী) মনোভাব পরিহার করতে হবে বলে দাবি করেন তারা। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘অথরিটি’ শব্দটা অনেকেই পছন্দ করে। তবে প্রধানমন্ত্রী পছন্দ করেন না।

তিনি আরও বলেন, অথরিটিকে কুর্নিশ করতে কে আসে? এগুলো তো মানুষকে সেবা দেওয়ার জন্য সংস্থা। এসব নিয়ে সরকারি ও ব্যবসায়ীদের মধ্যে আরও আলোচনা বাড়াতে হবে।

এম এ মান্নান বলেন, আমি একজন সচেতন দর্শক। ব্যবসায়ীরা যেসব দাবি করছেন, ১০ বছর ধরে দেখে আসছি। আমার মনে হয় না, আমার এ জীবনে এগুলো পুরোপুরি সমাধান হবে। তবে এমন অনেক কিছুই আছে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়।

ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমানের সভাপতিত্বে ব্যবসায়ীদের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com