রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি

গাইবান্ধায় মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩০৯ Time View

জামিরুল ইসলাম সম্রাট, গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম হেরোইন পাচারের দায়ে পারভিন বেগম (৪২) নামে এক নারী মাদক বিক্রেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে এ মামলা থেকে খালাস পেয়েছেন চারজন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন বেগম শায়লার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ষণ এলাকায়। মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী পায়না পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটিতে থাকা পারভিন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পারভীনকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পারভিন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। এটিই জেলায় প্রথম নারী মাদক ব্যবসায়ীর মৃত্যুদণ্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS