1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা দ্বিতীয়বার মা-বাবা হলেন দীপিকা-রণবীর, ঘর আলো করে এলো কন্যাসন্তান ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালের জুনেই শেষ হতে পারে রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারের উদ্দেশে জামায়াতের আমির, আপনারা জাতির সাথে বেইমানি করেছেন

৩৩ লাখ এমএমবিটিইউ এলএনজি কিনবে সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১১.৪৩ এএম
  • ২২৬ Time View
LNG

সিঙ্গাপুর থেকে এক হাজার ১৮৬ কোটি ৭৩ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (৩০ মার্চ) বিকেলে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নবম ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য (টেবিলে একটি উপস্থাপনসহ) ছয়টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি, কৃষি মন্ত্রণালয়ের দুটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবনা ছিল। ক্রয়-কমিটির উত্থাপিত ছয়টি প্রস্তাবের মধ্যে পাঁচটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট অর্থের পরিমাণ দুই হাজার ছয় কোটি ৭১ লাখ ১৫ হাজার ৭৮২ টাকা।

অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক সিঙ্গাপুরের এম/এস ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে এক হাজার ১৮৬ কোটি ৭৩ লাখ ১০ হাজার টাকা।

এর আগে গত ২৩ মার্চ পেট্রোবাংলা কর্তৃক এক কার্গো এলএনজি সিঙ্গাপুরের একই প্রতিষ্ঠান থেকে ২৪১ কোটি ৪৮ লাখ ৬৭ হাজার ১৯২ টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com