1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

আজ ‘বিজয়-৭১’ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১১.০৯ এএম
  • ১৯৭ Time View
Sheikh-Hasina-2

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে আধুনিক ও নান্দনিক ‘বিজয়-৭১’ ভবন আজ (৩১ মার্চ) উদ্বোধন করা হবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সুপ্রিম কোর্ট প্রান্তের অনুষ্ঠানে যুক্ত হয়ে এ ভবনের উদ্বোধন করবেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সভাপতিত্ব করবেন আইনমন্ত্রী আনিসুল হক। শুভেচ্ছা বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এছাড়া স্বাগত বক্তৃতা করবেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

এর আগে সুপ্রিম কোর্টকে আধুনিক ও নান্দনিক করতে ১২তলা ভবন নির্মাণে উদ্যোগ নিয়েছিল সরকার। সেই ভবন তৈরির পর রং, ধোয়া-মোছা, ফার্নিচার বসানো ও সাজসজ্জা শেষে ভবনটিতে শুরু হবে কর্মযজ্ঞ। এতে নান্দনিক পরিবেশের পাশাপাশি কাজেও গতি বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।

জানা যায়, সুপ্রিম কোর্টের এনেক্স এক্সটেনশন (বর্ধিত) ভবন নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ১৫৮ কোটি চার লাখ ২২ হাজার টাকা। যার পুরোটাই বহন করছে সরকার। এনেক্স ভবনের পশ্চিম পাশে ১৮ হাজার ১৩৪ বর্গমিটার জায়গায় নির্মিত হলো এ ভবন।

এতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা, বিচারপতিদের জন্য ৫৬টি চেম্বার, ৩২টি এজলাসকক্ষ (কোর্ট রুম), আলাদা দুটি লিফট, আধুনিক জেনারেটর ও দোতলা বিদ্যুতের সাব-স্টেশন। এ ছাড়া এ ভবনে ৩২টি ডিভিশন বেঞ্চ ও বিচারপতিদের চেম্বার ছাড়াও ২০টি অফিসকক্ষ এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের দাপ্তরিক কক্ষ রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com