1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

সৌদিকে অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দের প্রস্তাব প্রধানমন্ত্রীর

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১০.৫৩ এএম
  • ১৬৩ Time View
pm-soudi

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। এ আগ্রহ প্রকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবের জন্য জমি বরাদ্দের প্রস্তাব দিয়েছেন।

বুধবার (৩০ মার্চ) বিকেলে সৌদি রাষ্ট্রদূত মো. ঈসা বিন ইউসুফ আল দুহাইলান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পার্লামেন্টে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এ প্রস্তাব দেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় সৌদি রাষ্ট্রদূত দেশটির বাদশাহ’র পক্ষ থেকে ১০ কেজি (কিলোগ্রাম) ওজনের স্বর্ণ ও রৌপ্যের তৈরি পবিত্র কুরআনের আয়াত উৎকীর্ণ একটি গিলাফ হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার প্রধান, যিনি সৌদি আরবের বাদশাহ’র পক্ষ থেকে এ ধরনের একটি গিলাফ পেলেন। প্রধানমন্ত্রী এ উপহারের জন্য সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান।

দুটি পবিত্র মসজিদের খাদেমের দায়িত্ব পালন ও মুসলিম উম্মাহ’র প্রতি অবদান রাখার জন্য শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে শুভেচ্ছাও জানান।

জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের বিনিয়োগকে স্বাগত জানায়। তারা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য জমি পছন্দ করতে পারেন।

শেখ হাসিনা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে আলোচনার মাধ্যমে তাদের মধ্যকার বিদ্যমান সমস্যা সমাধানের ব্যাপারে রাষ্ট্রদূতকে মতামত দেন। তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে তৃতীয় পক্ষ বা কোনো দেশকে বাইরে থেকে আমন্ত্রণ জানাবেন না।

এ বৈঠকে প্রধানমন্ত্রী এক্সপো-২০৩০ আয়োজনের জন্য সৌদি আরবকে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। রাষ্ট্রদূত এ ব্যাপারে তাদের প্রার্থীর প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানীখাতে বিনিযোগে আগ্রহী। পর্যটন, সংস্কৃতি, বাণিজ্য ও বিনিয়োগে বহুমুখী সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।

তিনি বলেন, দেশ দুটির কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com