1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

মেয়ের নাম চূড়ান্ত করলেন মাহি

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৯.১৪ পিএম
  • ২২২ Time View

মাহিয়া মাহির প্রেমে পড়েছিলেন রাকিব। প্রেম থেকে শুভ পরিণয়। বিয়ের আগে মাহির শুটিং সেটে গিয়ে বসে থাকতেন রাকিব। বিয়ের পর মাহির জন্মদিনে প্রকাশ্যে চুম্বন, মক্কার মরুভূমিতে তাদের রোমান্স করতে দেখা গেছে। সবই রাকিবের ভালোবাসার বহিঃপ্রকাশ।

সংসার তার ভালোই কাটছে। অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত নেই তিনি। অদূর ভব্যিষতে তিনি হয়তো আর অভিনয়ে ফিরবেনই না। এমনটা আরও বোঝা গেল তার সমসাময়িক চিন্তা থেকে। তবে মাহির মা হওয়া নিয়ে বেশ গুঞ্জন ছিল মিডিয়াপাড়ায়। এবার নতুন ব্যবসা শুরু করছেন মাহিয়া মাহি। রেস্তোরাঁ ব্যবসায় নামছেন অভিনেত্রী। সেই ব্যবসার কথা গণমাধ্যমে বলতে গিয়ে তিনি মা হওয়া বিষয়ে কথা বলেন।

মাহি জানান তার রেস্টুরেন্টের নাম হচ্ছে ‘ফারিশতা’। এই নামটি মাহির পছন্দ হওয়ার পেছনে রয়েছে অন্য আরেকটি কারণ। সেটি হচ্ছে তিনি যদি কখনো কন্যাসন্তানের মা হলে নাম রাখবেন ফারিশতা। তাহলে মাহিয়া মাহি কী মা হতে যাচ্ছেন? গণমাধ্যমের এমন প্রশ্ন শুনে বলেন,‘নাহ সহসা মা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপাতত গুজবে কান দেবেন না। আর যখন মা হবো তখন তো আপনারা সবাই জানতেই পারবেন।’

মাহিয়া মাহি এই মূহূর্তে ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব। প্রসঙ্গত, কিছুদিন আগে মাহিয়া মাহি অভিনীত ওয়েব ফ্লিম ‘ড্রাইভার’ মুক্তি পেয়েছিল ওয়েব প্লাটফর্ম বায়োস্কোপে। এখন তিনি ব্যস্ত ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিংয়ে। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন অভিনেতা ও নির্মাতা ডি এ তায়েব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com