সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই! সপ্তাহের প্রথম দিনে দরপতনের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধিতে শীর্ষে সিটি ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ইফতার ও দোয়া মাহফিল নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সভ্য ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় নারী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও র‌্যালী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

নতুন মন্ত্রী পরিষদকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৭৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তার নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বঙ্গবন্ধু গবেষণা পরিষদ অভিনন্দন জানিয়েছে।

১১ জানুয়ারি এক অভিনন্দন বার্তায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, নতুন মন্ত্রী পরিষদ দেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে সক্ষম হবেন বলে আমি প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার মানুষের মানবিক মর্যাদা, সাম্য, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে সফল হবেন। গত দেড় দশকে জননেত্রী শেখ হাসিনার সততা, দক্ষতা ও গতিশীল নেতৃত্বের ফলে উন্নয়ন-অগ্রগতি অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশংসিত। আগামী মেয়াদে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতি আরো গতিশীল হবে এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত, আধুনিক স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি। দেশের চলমান উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করতে নতুন সরকার শতভাগ সফল হবেন বলে আমরা আশা করি। তিনি অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS