1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

ফিনিক্স ফাইন্যান্সের এমডি বরখাস্ত

  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১১.৪৬ এএম
  • ৩২২ Time View

ঋণে অনিয়ম ও আমানতকারীদের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইন্তেখাব আলমকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঋণ অনিয়মের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এ ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়। সেই সাথে এমডিসহ দায়ী কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে ফাইন্যান্স কোম্পানি আইন ৪১(২)(খ) ও (গ) ধারা অনুযায়ী ইন্তেখাব আলমকে সাময়িক বরখাস্ত করে প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগে সংযুক্ত করতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রাহক প্রতিষ্ঠান এসএ অয়েল রিফাইনারি, আমান সিমেন্ট মিলস ইউনিট–২, মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মাহিন এন্টারপ্রাইজ, ম্যাক স্টিল ইন্ডাস্ট্রিজ, গ্রাহক নাজমা পারভিন, ফারহান মোশাররফের ঋণ অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। তদন্ত শেষে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন থাকা অবস্থায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ নির্দেশনার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।

চিঠিতে আরও জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস বিভাগ পরিচালিত বিশেষ পরিদর্শন প্রতিবেদনে ইন্তেখাব আলমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের অনিয়মের তথ্য উদ্ঘাটিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com