1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

ঝিনাইদহ-২ আসনে মিজানুর রহমান মিজুর ব্যাপক গণসংযোগ

  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৫.৪৮ পিএম
  • ৩১৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর-হরিণাকুন্ড) আসনের ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু ব্যাপক নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। প্রতীক বরাদ্দের পর থেকে তিনি নির্বাচনী এলাকা ঝিনাইদহ পৌরসভা, মধুহাটি, মধুপুর বাজার, গাংনা, পাগলা কানাই, হরিণাকুন্ডু সহ বিভিন্ন জায়গায় জনসাধারণের সাথে মতবিনিময় করছেন এবং নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ সময় তিনি জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।

উল্লেখ্য, এর আগে তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে জাতীয় যুক্তফ্রন্টের ব্যানারে প্রার্থী হয়েছিলেন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের শরিক হিসেবে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু মনোনয়ন পাননি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এনপিপি মনোনীত প্রার্থী হিসেবে আম মার্কা নিয়ে লড়াই করছেন।

এ ব্যাপারে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, আমি আমার নির্বাচনী এলাকায় প্রায় ২৫ বছর ধরে জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই আসনের জনগণ যে উন্নয়ন প্রত্যাশা করেছিল, যোগ্য নেতৃত্ব না পাওয়া তাদের সেই কাক্সিক্ষত উন্নয়ন এখনো সম্ভব হয়নি। সর্বোপরি তাদের ভাগ্যে তেমন কোন উন্নয়ন হয়নি। আমি এই আসন থেকে নির্বাচিত হলে এলাকার সকলকে নিয়ে ঝিনাইদহ-২ আসনকে সারাদেশে উন্নয়নের রোল মডেলে পরিণত করবো।

তিনি আরো বলেন, আমি এনপিপি ও জেএসপি’র সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। গ্রাম-গঞ্জ, হাট-বাজার সর্বত্রই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী নির্বাচনে আম মার্কার নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে। জনগণের বন্ধু হিসেবে বিপদে-আপদে সবসময়ই জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com