1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস

ক্রাউন সিমেন্টের ২৯তম এজিএম অনুষ্ঠিত 

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৪.৪৪ পিএম
  • ৩১৩ Time View

সমাপ্ত ২০২৩ হিসাববছরের জন্য ঘোষিত ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসির (সাবেক এম. আই. সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেড) পরিচালনা পর্ষদ।

বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ২০২২-২০২৩ অর্থবছরের কোম্পানির পরিচালকমণ্ডলীর বিবরণী, নিরীক্ষিত আর্থিক হিসাব ও প্রতিবেদনগুলো অনুমোদন করা হয়। পাশাপাশি পরিচালকবৃন্দের নির্বাচন, বহিঃনিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লাহ্ মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক
মোঃ মিজানুর রহমান মোল্লাহ্, পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম. আবু ইউসুফ, বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান।

এছাড়া আরও যুক্ত ছিলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোঃ আশরাফুজ্জামান, মোঃ আব্দুল আহাদ এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আহসান উল্লাহ্। কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব মোঃ মাজহারুল ইসলাম সভাটি পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com