1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা গণতন্ত্রের সাধক

  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১০.১৪ পিএম
  • ৩৪৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) উদ্যোগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনের ভিআইপি লাউঞ্জে শতাব্দীর গণতন্ত্রের মহানায়ক মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভা হয়েছে।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এবং সম্মিলিত মহাজোটের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন মওলানা ভাসানীর ১৪৩তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তিনি ছিলেন গণমানুষের নেতা। আমি চলমান দ্বাদশ নির্বাচনে মাগুড়া-১/২ আসনের, প্রার্থী হিসেবে ডাব প্রতীকে নির্বাচন করছি। আমার নির্বাচনের প্রতিপক্ষ ক্রিকেটার সাকিব আল হাসান। জাতির কাছে আমার প্রশ্ন তিনি কি গণমানুষের পাশে থেকে কতটুকু কাজ করতে পারবেন? মওলানা ভাসানীর আদর্শই ছিল কৃষক শ্রমিক মেহনতি মানুষের পক্ষে। রাজনীতিতে প্রয়োজন ত্যাগ, তাই আমি আবারও মওলানা ভাসানীর প্রতি তার জন্মদিনে গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

বিশেষ অতিথির বক্তব্যে ডেমোক্রেটিক পার্টির ও ১০ দলীয় গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান এস. এম. আশিক বিল্লাহ বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন মওলানা ভাসানী। তিনি কখনও ক্ষমতার প্রত্যাশা করেননি, ছিলেন না গদির কাঙালি। তিনি সকল সময়ে গণমানুষের মুক্তির জন্য লড়াই করেছেন। গরীব-দুঃখীর অধিকার আদায়ে ছিলেন আপসহীন।

সভাপতির বক্তব্যে ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানীর সভাপতি এবং ১০ দলীয় গণতান্ত্রিক জোটের কো-চেয়ারম্যান স্বপন কুমার সাহা বলেন, মওলানা ভাসানীর রাজনীতির ভূমিকাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে। সরকার ও দেশের সুশীল সমাজকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধে এবং এরও আগে তার গণমুখী রাজনীতি ও কর্মকাণ্ডের স্বীকৃতি আমাদের সংবিধানে অন্তর্ভূক্ত করার দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com