1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ৫ দলীয় বাম জোট

  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৪.০৫ পিএম
  • ৩৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১০ ডিসেম্বর ২০২৩  রবিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে— পাতানো নির্বাচনের তফসিল বাতিল, ফ্যাসিবাদ আওয়ামী সরকার ও তার অনুগত নির্বাচন কমিশনের পদত্যাগ গুম খুন নির্যাতন বন্ধ, ও গুম হওয়া ব্যাক্তিদের ফেরত দেওয়ার দাবিতে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ৫ দলীয় বাম জোট।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সভাপতি ও  ৫ দলীয় বাম জোটের সমন্বয়ক কমরেড ডা. এম এ সামাদ, সভাটি পরিচালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় প্রচার সম্পাদক কমরেড তারেক ইসলাম বিডি, বক্তব্য রাখেন জোটের শরীক দল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক কমরেড বিধান দাস, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সভাপতি কমরেড শাহীন আহমেদ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি(মার্কসবাদী)র সভাপতি কমরেড আলমগীর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দল (মাওবাদী)র সভাপতি কমরেড গিয়াসউদ্দিন ভূঁইয়া, কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার, এছাড়াও ৫ দলীয় বাম জোটের সাথে  যুগপৎ আন্দোলনের শরীক দল বাংলাদেশ সচেতন নাগরিক পার্টির সভাপতি কমরেড হেলাল উদ্দিন সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

বক্তব্য নেতৃবৃন্দ বলেন, সরকার দেশের ১৬ কোটি জনগণ ও আন্তর্জাতিক বিশ্বের মতামত উপেক্ষা করে  আগামী ৭ জানুয়ারি একটি একতরফা পাতানো নির্বাচন করতে যাচ্ছে সরকার তার আজ্ঞাবহ  নির্বাচন কমিশন দিয়ে, বর্তমান শেখ হাসিনার সরকার ২০১৪ ও ২০১৮ সালে দুটি ভোট ডাকাতির নির্বাচন করে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে। দেশে অসংখ্য মানুষকে গুম খুন করেছে গায়েবি মামলা দিয়ে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন করে জেলে পুরেছে  মানুষের বাক স্বাধীনতা হরন করেছে, বিরোধী দলের সভা সমাবেশে পুলিশ ও দলীয় গুন্ডা বাহিনী দিয়ে  হামলা গ্রেফতার দমন—পীড়ন নির্যাতন চালাচ্ছে। শেখ হাসিনার বর্তমান ফ্যাসিবাদী সরকার দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে ও এক দলীয় স্বৈরাচারী শাসন চালু করেছে। বিগত ১৫ বছর ধরে দেশে লুটপাট ঘুষ দুর্নীতি সিন্ডিকেট কালোবাজারি অর্থ পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে সকল ধরনের দ্রব্যমূল্য আজ আকাশ ছোয়া দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ হাহাকার করছে। দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দেশের প্রধান বিরোধী দল বিএনপি সহ প্রায় সব কটি দল রাজপথে আন্দোলন করছে কিন্তু সকলের দাবি উপেক্ষা করে এই ফ্যাসিবাদ সরকার তার অনুগত কেনা গোলাম সাথে নিয়ে একটা একতরফা হাস্যকর কেনাবেচার পাতানো নির্বাচন করতে চায়।

সভাপতির বক্তব্য কমরেড সামাদ বলেন, আমরা অবিলম্বে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও  দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। আর এই দাবি মানতে সরকারকে বাধ্য করতে চলমান বিরোধী দলের আন্দোলনকে আরো জোরদার করতে হবে। আগামী ৭ জানুয়ারির একতরফা নির্বাচন বয়কট ও প্রতিরোধ করার জন্য দেশবাসীকে আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকার দাবি না মানলে, গণআন্দোলনকে গন অভ্যুত্থানে রুপ দিয়ে এই সরকারের পতন করতে হবে। ৭ তারিখের একতরফা পাতানো নির্বাচন করতে দেয়া হবে না।

তিনি অবিলম্বে গণদাবি মেনে নিয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি মেনে নিয়ে সরকারকে  পদত্যাগ করতে বলেন নইলে পরিনতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com