1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

নির্বাচনের পর পুঁজিবাজারে লেনদেন বাড়বে

  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১০.১৫ পিএম
  • ৪৩৬ Time View

প্রতিটি শেয়ারে যে সর্বনিম্ন মূল্য বা ফ্লোর প্রাইস বেঁধে দেয়া হয়েছে, সেটি আপাতত তুলে নেয়ার কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

শনিবার (০৯ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অর্থসংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের সুরক্ষার কথা চিন্তা করেই ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে। সম্প্রতি শেয়ারের সর্বনিম্ন মূল্য স্তর বা ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে এমন সংবাদটি গুজব। এই মুহূর্তে ফ্লোর প্রাইস তুলে নেয়ার বিষয়ে কমিশন কোন সিদ্বান্ত নেয়নি।

তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুঁজিবাজারে লেনদেন বাড়বে। সেই সঙ্গে অর্থনীতির চাকা আরও সচল হবে, তখন ফ্লোর প্রাইস নিয়ে সিদ্বান্ত নেয়া হবে। তবে ফ্লোর প্রাইস উঠানো নিয়ে কমিশন থেকে এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

জানা গেছে, বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া ও শেয়ারবাজারে পতন ঠেকাতে গত চার বছরে তিন দফা শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রথমবার ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস আরোপ করলেও তুলে নেওয়া হয় ২০২১ সালের জুলাইয়ে। টানা দরপতন ঠেকাতে গত বছরের ২৮ জুলাই শেয়ারবাজারে পুনরায় ফ্লোর প্রাইস চালু করে বিএসইসি। ফ্লোর প্রাইস কার্যকরের প্রথম দিনই (৩১ জুলাই) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়। সেদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৫৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও ফ্লোর প্রাইস জারির প্রথম সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছিল ২১ হাজার কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com