1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শ্রমিক হত্যার বিচার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১.৫০ পিএম
  • ৩২২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চের উদ্যোগে শ্রমিকনেতা তপন সাহা’র উপর হামলাকারীদের গ্রেফতার, মজুরী আন্দোলনে শ্রমিক হত্যার বিচার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চের আহ্বায়ক বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। বক্তব্য রাখেন সদস্য সচিব রফিকুল ইসলাম সুজন, কেন্দ্রীয় নেতা বাহারানে সুলতান বাহার, শফিকুল ইসলাম, কামরুন্নাহার ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতা শহিদুল ইসলাম, নাজমা বেগম, জাহিদুল ইসলাম বাদশা, বাচ্চু মিয়া ও প্রশান্ত রায় প্রমুখ।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন বলেন, গত ৩০ নভেম্বর মালিবাগের ওনার্স গ্রুপের একটি ফ্যাক্টরীতে শ্রমিকদের আহ্বানে তপন সাহা সেখানে গেলে তার উপরে পুলিশ প্রশাসন এবং মালিক পক্ষের সামনে কিছু সন্ত্রাসী তপন সাহার উপর বর্বরোচিত হামলা করে। এই হামলার দায় মালিক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন এড়াতে পারে না। থানায় অভিযোগ করার পরেও পুলিশ এখনও তাদের গ্রেফতার করেনি। তিনি অনতিবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি করেন।

রফিকুল ইসলাম সুজন বলেন, গত মজুরী আন্দোলনের সময় ৪জন শ্রমিককে হত্যা করা হলেও দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অনতিবিলম্বে শ্রমিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। অন্যান্য বক্তারা গত মজুরী আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতাকৃতদের দ্রুত মুক্তির দাবি করেন। মানববন্ধন কর্মসূচিতে ৩০ নভেম্বর তপন সাহার উপর হামলার সময় উপস্থিত সহকর্মী টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতা জাহিদুল ইসলাম বাদশা সেদিনের বর্বরোচিত হামলার বিবরণ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com