1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

রাজধানীতে হঠাৎ ডায়রিয়ার ব্যাপক প্রাদুর্ভাব

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১০.৫৯ এএম
  • ১৯৬ Time View
ডায়রিয়া

রাজধানীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রবিবার সকাল ৮টা পর্যন্ত আট ঘণ্টার মধ্যে ২৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এ তথ্য জানিয়েছে।

আইসিডিডিআর,বি এর তথ্য অনুসারে, ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তিদের অধিকাংশই প্রাপ্তবয়স্ক।

আইসিডিডিআর,বি আরও জানিয়েছে, শনিবার এক হাজার ২৫০ জন রোগী এই রোগের চিকিৎসা নিয়েছেন এবং শুক্রবার এই সংখ্যা ছিল এক হাজার ১৩৮।

নগরীর যাত্রাবাড়ী,দক্ষিণখান,বাড্ডা ও শনির আখড়া এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি দেখা গেছে। চলতি বছর এক হাজার ২০০ জনেরও বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রায় পাঁচ শতাংশ শিশু বলে জানা গেছে।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা এ কে এম তারিফুল ইসলাম খান বলেন,সাধারণত বর্ষা বা শীতকাল শুরুর আগে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ে। কিন্তু এ বছর আক্রান্তের সংখ্যা বেশি। তবে ডায়রিয়ায় গুরুতর আক্রান্ত অনেক রোগীকে প্রতিদিন আইসিডিডিআর,বি-তে ভর্তি করা হচ্ছে এবং তাদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

সম্প্রতি এক পরিদর্শনে গিয়ে দেখা যায়, রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এর আগে বাংলাদেশে ২০১৮ ও ২০০৭ সালে ডায়রিয়ার প্রাদুর্ভাবের ঘটনা ঘটেছে এবং তখন এক হাজার ২০০ জনেরও বেশি লোক এ রোগে আক্রান্ত হয়েছেন।

পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর কারণের মধ্যে ডায়রিয়া জনিত রোগ দ্বিতীয়। প্রতি বছর রোগটিতে প্রায় সোয়া পাঁচ লাখ শিশুর মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com