1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

২০ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৪.১৯ পিএম
  • ৩০১ Time View
Block-Market

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৮ লাখ ৩৫ হাজার ৫২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৯৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন স্কয়ার ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফাইন ফুডস ২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

অন্য কোম্পানিগুলো- বেক্সিমকো ২ কোটি ৪ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ৪০ লাখ, একমি পেস্টিসাইডস ৫৫ লাখ, উত্তরা ব্যাংক ৫৬ লাখ, লাফার্জহোলসিম ৮৩ লাখ, সি অ্যান্ড এ টেক্সটাইল ৪২ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com