1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

চীন ভ্রমণে ৬ দেশের ফ্রি ভিসা

  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৪.০০ পিএম
  • ৩৬৪ Time View

করোনা মহামারীর পর বিধ্বস্ত পর্যটন শিল্প চাঙ্গা করতে এবার ফ্রি ভিসায় ভ্রমণের সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে চীন। ছয়টি দেশের নাগরিকদের জন্য এই সুবিধা দিতে যাচ্ছে পূর্ব এশিয়ার দেশটি।

শুক্রবার (২৪ নভেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের চীনে প্রবেশের ক্ষেত্রে কোনো ভিসার প্রয়োজন হবে না বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ভিসা-ফ্রি সুবিধাটি চালু হবে। চলবে আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।

তিনি বলেন, সাধারণ পাসপোর্টধারী ব্যক্তি যারা পর্যটন, ব্যবসা, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ কিম্বা ভ্রমণের জন্য চীনে আসবেন তারা সর্বোচ্চ ফ্রি ভিসায় ১৫ দিন অবস্থান করতে পারবেন। মুখপাত্র আরও জানান, এ উদ্যোগ চীনের উন্নয়ন ও উন্মুক্ত পরিবেশের প্রচারে সাহায্য করবে।

বর্তমানে বেশিরভাগ ভ্রমণকারীকেই চীনে প্রবেশের ক্ষেত্রে ভিসা নিতে হয়।

তবে ব্যতিক্রমী হিসেবে সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের নাগরিকেরা ব্যবসা, পর্যটন, পারিবারিক ভ্রমণ ও ট্রানজিটের জন্য প্রবেশ করতে পারেন দেশটিতে। অবশ্য তাদেরও ১৫ দিনের বেশি অবস্থান করার সুযোগ নেই।

২০২০ সাল থেকে কভিড-১৯ মহামারির কারণে তিন বছরের বেশি সময় কঠোর নিষেধাজ্ঞা ও সীমান্ত বন্ধ রাখার পর গত মার্চে বিদেশীদের জন্য প্রবেশের দরজা পুরোপুরি খুলেছে চীন। এর আগে গত ডিসেম্বরে কিছু বিধি নিষেধ শিথিল করে দেশটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com