1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষেও ফু-ওয়াং সিরামিকস

  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১২.৪৮ পিএম
  • ৩৩৬ Time View

বিদায়ী সপ্তাহে (১৯ নভেম্বর-২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে টপটেন গেইনার বা দর বৃদ্ধির তালিকায় থাকা ১০ প্রতিষ্ঠানই শেয়ারবাজারে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৭ দশমিক ৫৯ শতাংশ।

খুলনা প্রিন্টিং দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৪ দশমিক ৬৩ শতাংশ। আর ১৮ দশমিক ৮৭ শতাংশ শেয়ার দর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইভেন্স টেক্সটাইল লিমিটেড।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ইয়াকিন পলিমার, প্যাসিফিক ডেনিমস, জিকিউ বলপেন, ঢাকা ডায়িং, আজিজ পাইপস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ওয়াইম্যাক্স ইলেকট্রোড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com