1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

পরিশোধিত মূলধন যেসব খাতে ব্যয় করবে এমারেল্ড অয়েল

  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ২.০৮ পিএম
  • ২৮৫ Time View

পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন সম্প্রতি অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে পরিশোধিত মূলধন কোন কোন খাতে ব্যয় করবে, কোম্পানিটি এবার তা জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, নতুন শেয়ার ইস্যু করে বাজার থেকে ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা তুলবে এমারেল্ড অয়েল। এসব টাকার মধ্যে বেসিক ব্যাংক, ব্যাংক এশিয়া এবং মাইডাস ফাইন্যান্সের দেনা হিসেবে কোম্পানিটি ২ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করবে। এছাড়া কারখানার কাঁচামাল, কেমিক্যাল এবং প্যাকেজিং খরচ হিসেবে ২০ কোটি ২৪ হাজার ৫৯৭ টাকা; বকেয়া গ্যাস বিল হিসেবে ৫ কোটি ৫২ লাখ ২৪ হাজার ৩১৯ টাকা; মূলধন ব্যয় হিসেবে ১ কোটি ১ লাখ ৬২ হাজার ৩৫৮ টাকা এবং প্রাক-পরিচালন ব্যয় হিসেবে ২ কোটি ৯০ লাখ ২৩ হাজার ৭৬৬ টাকা ব্যয় করবে কোম্পানিটি।

এদিকে গত বুধবার (১৫ নভেম্বর) এমারেল্ড অয়েলকে পরিশোধিত মূলধন বৃদ্ধি অনুমোদন সংক্রান্ত চিঠি দিয়েছে বিএসইসি।

জানা যায়, বর্তমানে এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা। কোম্পানিটি এই মূলধন ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা বাড়িয়ে ৯১ কোটি ২৭ লাখ ২০ হাজার ৪০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

অভিহিত মূল্য ১০ টাকা দরে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াবে এমারেল্ড অয়েল। কোম্পানির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশের অনুকূলে এই শেয়ার ইস্যু করা হবে।

গত বছরের নভেম্বরে এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই লক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com