1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ৪২২ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১০.৫৩ এএম
  • ২১৪ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১৬.২৬ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ১৭৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৯৭ কোটি ৫৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪২২ কোটি ২৯ লাখ টাকার বা ১৬.২৬ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ১৪ দশমিক ৬৯ পয়েন্ট বা  দশমিক ২৩ শতাংশ কমে ৬ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে কমেছে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৮ দশমিক ৯০ পয়েন্ট কমে ২ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক কমেছে ৩ দশমিক ২২ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com