1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

এবার সেলিম খানের সঙ্গে নির্বাচন করবেন ডিপজল

  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৩.২৮ পিএম
  • ২৫২ Time View
Dipzol

আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশ নেবেন শাপলা মিডিয়ার কর্ণধার। বিষয়টি গেল কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিলো চলচ্চিত্রপাড়ায় কান পাতলে।

মূলত প্রযোজক হিসেবে নিজের অবস্থান শক্ত করতেই ১০০ সিনেমার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এই ১০০ সিনেমার একটি শাহ আলম মন্ডলের ‘লকডাউন লাভস্টোরি’ আজ শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। এ ছাড়া আর কোনো সিনেমা এখনো মুক্তির মুখ দেখেনি। এই ঘোষণা দিয়ে একদিকে পরিচালক সমিতিতে প্রভাব বাড়িয়েছেন। অন্যদিকে প্রযোজক সমিতিতে বাড়িয়েছেন ভোটার। গেল কয়েকদিন ধরে এফডিসিতে পা রাখলেই শোনা যায়, আসন্ন নির্বাচনকে ঘিরে ৫৩-৫৮টি ভোটার নিয়ন্ত্রণে এনেছেন বিতর্কিত ব্যবসায়ী ও প্রযোজক সেলিম খান। যেখানে মোট ভোটার ১৬৩।

তাই এবারের নির্বাচনে সেলিম খান ‘স্পেশাল ওয়ান’ হিসেবে ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। তার শক্তি আরও বৃদ্ধি হলো ঢালিউডের আরেক ‘স্পেশাল ওয়ান’ ডেঞ্জারম্যানখ্যাত অভিনেতা ও প্রযোজক ডিপজলকে পেয়ে। সেলিম খান প্রযোজক সমিতির সভাপতি পদে লড়বেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নেবেন ডিপজল। বলার অপেক্ষা রাখে না চলচ্চিত্রের সকল সংগঠনেই ডিপজলের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে একজন দাতা হিসেবে। তাই প্রযোজক সমিতির নির্বাচনেও তিনি বরাবরই প্রভাব বিস্তার করে থাকেন। এবার নিজেই নামলেন নির্বাচনের মাঠে। ঘোষণা দিয়েছেন শাপলা মিডিয়ারই একটি গণমাধ্যমে।

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নির্বাচন করার ইচ্ছে ছিল না। আমার কাছের লোকরাও বললো। আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করেন। আর আমাকে প্রথম অফার দিলো প্রযোজক সেলিম খান।

তাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাচাঁনোর জন্য আমি এবার প্রযোজক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করছি।’ ‘আমার সঙ্গে সেলিম ভাই সভাপতি হিসাবে নির্বাচন করবেন। আমি সাধারণ সম্পাদক হিসাবে করবো’- যোগ করেন ডিপজল।

তিনি আরও বলেন, ‘এই সময়ে সেলিম ভাই যেভাবে একের পর এক সিনেমা তৈরি করছে তাকে আমার খুব ভালো লেগেছে। এখন তো বাজে সময়ে পার করছে ইন্ডাস্ট্রি। কত লোক বেকার হয়ে যাচ্ছে। এই ইন্ডাস্ট্রি কিভাবে বাঁচানো যায় তার জন্য কাজ করবেন তিনি। আমাকে বলেছেন। এইরকম কথার কারণে আমিও রাজি হয়েছি।’ আগামী ২১ মে প্রযোজক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com