পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। কোম্পানিটির এজিএম আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে কোম্পানিটির এজিএম ২৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ায় সিদ্ধান্ত জানিয়েছিলো। তবে অনিবার্য কারণবশত তা পরিবর্তন করা হয়।
এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।