1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

বন্ডের টাকা শেয়ারে রূপান্তর করবে সি পার্ল বিচ

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৯.১৩ এএম
  • ২৬৭ Time View

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর কাছে থাকা এসপিবিআরএসএল ২০% কনভার্টেবল বন্ডের ১২০ কোটি টাকার ইউনিট সাধারণ শেয়ারে রূপান্তর করবে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

আজ বুধবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত সি পার্লের পরিচালনা পরিষদের ৮৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, গত অক্টোবর মাসে আইসিবি তাদের কাছে থাকা বন্ডের সব ইউনিটকে সাধারণ শেয়ারে রূপান্তরের জন্য সি পার্লের কাছে প্রস্তাব দিয়ে চিঠি পাঠায়। নভেম্বর মাসে ওই বন্ডের ট্রাস্টি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিও এ বিষয়ে সি পার্লকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে ১২০ কোটি টাকার বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তরের কথা বলা হয়।

বুধবার অনুষ্ঠিত সি পার্লের পর্ষদ বৈঠকে আইসিবির প্রস্তাব বিবেচনায় নিয়ে ১২০ কোটি টাকার বন্ডকে কোম্পানির সাধারণ শেয়ারে রূপান্তর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে কী মূল্যে ওই বন্ডকে শেয়ারে রূপান্তর করা হবে তা জানা যায়নি। এ বিষয়ে সি পার্লের কোম্পানি সচিব আজহারুল মামুনকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠেয় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বন্ডকে শেয়ারে রূপান্তরের এ প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। শেয়ারহোল্ডাররা সম্মতি দিলে বিষয়টির অনুমোদন চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জানাবে কোম্পানিটি। বিএসইসি ও সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষ তা কার্যকর হবে।

প্রস্তাবটি অনুমোদন পেলে কোম্পানিটির পরিশোধিত মূলধন বৃদ্ধি পাবে। অন্যদিকে ঋণের পরিমাণ ১২০ কোটি টাকা কমে আসবে। তাতে বছরে প্রায় ১২ কোটি টাকা আর্থিক খরচ কমবে বলে কোম্পানিটি উল্লেখ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com