1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি

  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৮.১৯ পিএম
  • ৩০৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। আজ বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলটির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী এ ঘোষণা দেন।

শমশের মুবিন চৌধুরী বলেন, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। তৃণমূল বিএনপি দলীয় নিয়ম নীতি মেনে পরিচালিত হবে। প্রাইভেট কোম্পানি হবে না।
তিনি বলেন, আমাদের দলকে এমনভাবে সংগঠিত করতে চাই যাতে করে শুধু রাজনীতি নয়, বরং স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি উল্লেখ করে তৃণমূল বিএনপির চেয়ারপারসন বলেন, জ্বালাও পোড়াও রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। নির্বাচনে কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষের পালন করবে এটা আমাদের দাবি।

এর আগে সারা দেশ থেকে রাজনীতিতে একেবারেই অপরিচিত ৩৫ জন তৃণমূল বিএনপিতে যোগদান করেন। এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারক, সেনা কর্মকর্তা ছাড়াও শিক্ষক, আইনজীবী রয়েছেন।

এ সময় বক্ত্যব্য রাখেন তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকার,তৃণমূল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন মেজর (অবঃ) ডা. শেখ হাবিবুর রহমান, তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপার্সন ও মিডিয়া উইং চীফ সালাম মাহমুদ।

সঞ্চালনা করেন তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আক্কাস আলী খান।

সভাপতিত্ব করেন তৃণমূল বিএনপির কো-চেয়ারপার্সন কে এ জাহাঙ্গীর মাজমাদার। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ শতাধিক নেতাকর্মী যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com