1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

আয় কমেছে শাইনপুকুরের

  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ১০.০৭ পিএম
  • ২৭৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (০৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১০ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, মূলত জ্বালানি খাতে ব্যয় বেড়ে যাওয়ায় মুনাফার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। গত বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটির জ্বালানি বাবদ ব্যয় ছিল ৪ কোটি ২ লাখ টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে এটি বেড়ে ৯ কোটি ৭৭ লাখ টাকা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com