ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে ২৯৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (০৫ নভেম্বর) ফু-ওয়াং ফুডের ৩২ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে এমারেল্ড অয়েল। এদিন কোম্পানিটির ২০ কোটি ৯৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ১৯ কোটি ৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ওরিয়ন ইনফিউশন, শমরিতা হসপিটাল, সি পার্ল বিচ রিসোর্ট, খান ব্রাদার্স, বীচ হ্যাচারি, জেমিনি সি ফুড এবং স্কয়ার ফার্মা।