1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

দর বাড়ার শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৪.৩৮ পিএম
  • ৩১২ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৮ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৪৯৭ বারে ৫ লাখ ৩৪ হাজার ৭২২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইস্টার্ণ ইন্স্যুরেন্সের দর ৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, শমরিতা হসপিটাল, প্যারাউন্ট ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, খুলনা পেপার ও আজিজ পাইপস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com