1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে শমরিতা হসপিটাল

  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১২.০০ পিএম
  • ২৬৭ Time View

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে শমরিতা হসপিটাল লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩২.২৮ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৬৯ কোটি ২২ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৮৪ লাখ ৪০ হাজার  টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩১.৮০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৪ কোটি ৯৯ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৯৯ লাখ টাকা।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৯.৩৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট  ৯ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- মেঘনা সিমেন্ট মিলস, হাক্কানি পাল্প, ফু-ওয়াং ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস ও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com