1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৫৯ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৯.৫৪ এএম
  • ২৪৭ Time View

বিদায়ী সপ্তাহে (২৯ অক্টোবর-০২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতন হয়েছে। তবে আলোচ্য সপ্তাহে বেড়েছে লেনদেন ও বাজার মূলধন।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।

গেল সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৭ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও কমেছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ৩ দশমিক ৩৩ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ এক সপ্তাহে ১ দশমিক ৮২ পয়েন্ট কমেছে।

সমাপ্ত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪৫৯ কোটি ৭৯ লাখ ১৯ হাজার ৭৭৬ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৫২৮ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ১৬৭ টাকায়।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ৩৫৯ কোটি ৯৩ লাখ টাকা বা ১৯ দশমিক ৬১ শতাংশ। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে ২ হাজার ১৯৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে ৪০৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৯ কোম্পানির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৭৯টির, বিপরীতে ৭০ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com