1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

ফু-ওয়াং ফুডের কার্যক্রম পরিদর্শন করবে বিএসসি

  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ২.৫৬ পিএম
  • ২৭৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেডের অপারেশনাল এবং হিসাবরক্ষণ অবস্থা পরিদর্শন করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ফু-ওয়াং ফুডসের কার্যক্রম পরিদর্শনের জন্য তিন সদস্যের একটি পরিদর্শন কমিটি গঠন করেছে বিএসইসি। কমিটির মধ্যে রয়েছেন বিএসইসির দুইজন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন কর্মকর্তা।

পরিদর্শন কমিটি ফু-ওয়াং ফুডসের কারখানা প্রাঙ্গণ এবং প্রধান কার্যালয় পরিদর্শন করবে। পরিদর্শন কমটি কোম্পানির উৎপাদন কার্যক্রমের বর্তমান অবস্থা এবং পরিদর্শনের সাথে প্রাসঙ্গিক অন্যান্য সম্পর্কিত বিষয়গুলি তদারকি করবে।

এছাড়াও, ফু-ওয়াং ফুডসের গত দুই বছরে প্রকাশ করা বিভিন্ন মূল্য সংবেদনশীল তথ্য সহ সমস্ত অ্যাকাউন্টস এবং রেকর্ড পর্যালোচনা করবে।

বিএসইসির প্রজ্ঞাপন অনুসারে, পরিদর্শন কমিটিকে তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করতে এবং কমিশনেপ্রতিবেদন জমা দিতে আদেশ জারির তারিখ থেকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

এর আগে ২০২১ সালের মে মাসে বিএসইসি কোম্পানিটির স্থায়ী সম্পদের বিক্রয় এবং অধিগ্রহণ,পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকে কার্যক্ষম অবস্থা এবং গত তিন বছরের আর্থিক প্রতিবেদন তদন্ত করেছে।

কাঁচামালের ঊর্ধ্বগতির কারণে ফু-ওয়াং ফুডস গত দুই অর্থবছরে লোকসানের সম্মুখীন হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির নিট লোকসান দাঁড়িয়েছে ৬ কোটি ৩১ লাখ টাকা। যা ২০২১-২২ অর্থবছরে ছিল ২৪ কোটি টাকা।

লোকসানের কারণে কোম্পানিটি ২০২৩ অর্থবছরে কোনো ডিভিডেন্ড দিতে পারেনি। তবে জুলাই থেকে ডিসেম্বরের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটি ০.৫০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ফু-ওয়াং ফুডস ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এটি পাউরুটি, বিস্কুট, নুডুলস, স্ন্যাকস, মিনি-স্ন্যাকস, চকলেট, এনার্জি ড্রিংকস এবং অন্যান্য খাদ্য সামগ্রী উৎপাদন করে।

জাপানি বিনিয়োগ প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ গত বছর উদ্যোক্তা পরিচালকদের ৭.৬১ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে ফু-ওয়াং ফুডসের দায়িত্ব নিয়েছে। এরপর থেকে কোম্পানিটি নতুন ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com