1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

অক্টোবরে বিও বেড়েছে ১০ হাজারের বেশি

  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৬.৪৪ পিএম
  • ১৭৮ Time View

সদ্য সমাপ্ত অক্টোবর মাসেও পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে। অক্টোবর মাসে পুঁজিবাজারে ১০ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অক্টোবর মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৭ লাখ ৬১ হাজার ৪৬টি। আর সেপ্টেম্বর মাসের শেষ দিন বিও হিসাব ১৭ লাখ ৫০ হাজার ৫৮৫টিতে দাঁড়ায়। অর্থাৎ অক্টোবর মাসে ১০ হাজার ৪৬১টি বিও হিসাব বেড়েছে।

অক্টোবর মাসে পুরুষদের বিও ৭ হাজার  ৫৬১টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ১৭ হাজার ৮০১টিতে। সেপ্টেম্বর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ১০  হাজার ৪০টিতে।

আর অক্টোবর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ২ হাজার ৭৩৭টি বেড়ে চার লাখ ২৬ হাজার ৪৭৫টিতে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ২৩ হাজার ৭৩৮টিতে।

অক্টোবর মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৬৩টি। আলোচ্য  মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৭৭০টিতে। আর সেপ্টেম্বর মাসে দাঁড়িয়েছে  ১৬ হাজার ৬০৭টিতে।

অক্টোবর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে অক্টোবর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৮ হাজার ৭৭১টিতে। যা সেপ্টেম্বর মাসের শেষ দিন ছিল ১৬ লাখ  ৭৮ হাজার ৪৭৭টিতে।

অক্টোবর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৫৫ হাজার ৫০৫টিতে। সেপ্টেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৫০১টিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com