1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

ডিএসই’র বাজার মূলধন ৮০ বিলিয়ন ডলার

  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৫.০১ পিএম
  • ৪৬৪ Time View

বিএসইসি ও বিডার যৌথ উদ্যোগে আয়োজিত “দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ” শীর্ষক রোডশো ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে৷

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু’র নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল রোড শোতে অংশগ্রহণ করেন৷ প্রতিনিধি দলে ছিলেন ডিএসই’র পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন, মোঃ শাকিল রিজভী, শরিফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্ত্বিক আহমদ শাহ এবং সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস৷

রোড শোতে অংশগ্রহণের পাশাপাশি ডিএসই’র প্রতিনিধিদল ৩০ অক্টোবর জা‍র্মা‍নির বার্লিনে প্রবাসী বাংলাদেশী এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বিষয়ক বৈঠক করেন।

বৈঠককালে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বলেন, বর্তমান বাংলাদেশ খুবই সম্ভাবনাময় একটি দেশ। বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য কাজ করছে। স্মার্ট বাংলাদেশের অন্যতম উপাদান হলো স্মার্ট টেকনোলজি ও স্মার্ট ইকোনমি। স্মার্ট ইকোনমির ২টি খাত রয়েছে। একটি হলো ক্যাপিটাল মার্কেট, অন্যটি হলো মানি মার্কেট। স্মার্ট ইকোনমি বিনির্মানে উভয় খাতের অবদান রয়েছে। ইতোমধ্যে আমারা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি এবং দেশে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এরপরও আরও কিছু প্রযুক্তি সংযোজন করতে হবে। বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান পুঁজিবাজার। ডিএসই’র বাজার মূলধন হলো ৮০ বিলিয়ন ডলার। বাংলাদেশে বিনিয়োগের জন্য পুঁজিবাজার হলো অন্যতম প্রধান খাত। বাংলাদেশে বর্তমানে উদ্ভাবনী প্রকল্পসমূহে এবং স্মার্ট বাংলাদেশের সাথে সঙ্গতিমূলক প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে। আমরা ব্র্যাসেলস স্টক এক্সচেঞ্জের সাথে বাংলাদের পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে আলোচনা করবো। আগামীতে স্মার্ট বাংলাদেশের বাস্তাবায়নের সাথে আমরা একটি গতিশীল পুঁজিবাজার পাব, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ড. হাসান বাবু প্রবাসী বাংলাদেশী এবং বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করে বিনিয়োগের আহবান জানান৷

এসময় আরও উপস্থিত ছিলেন বেপজার এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি, বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি. আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং জার্মানির বিনিয়োগকারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com